শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭ প্রাথমিকের শিক্ষক প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্পনা
দীপ্ত নিউজ
নির্বাচিত ৩

যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
ছবি: সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার (২ অক্টোবর) টানা ৯ ঘণ্টা রংপুর জেলার বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি রংপুরের বিক্রয় ও বিতরণ বিভাগ–২ এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বৈদ্যুতিক লাইনের নিকটবর্তী গাছের শাখা–প্রশাখা কর্তন এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা নেসকো রংপুরের বিক্রয় ও বিতরণ বিভাগ–২ এর আওতাধীন ১১ কেভি সার্কিট হাউজ ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ থাকবে না।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।

 

এসএ