শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েলি হামলা, ৯ ফিলিস্তিনি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েলি হামলা, ৯ ফিলিস্তিনি নিহত

যুদ্ধবিরতি কার্যকর থাকা অবস্থাতেও ইসরায়েলি বাহিনী হামলায় প্রাণ হারিয়েছে আরও ৯ জন ফিলিস্তিনি ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) গাজা সিটির পৃথক দুটি স্থানে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা।

প্রত্যক্ষদর্শী বরাতে প্রতিবেদনে বলা হয়, গাজা সিটি হয়ে নিজ নিজ বাসায় ফিরছিলেন ফিলিস্তিনিরা। সে সময় ইসরায়েলি সেনারা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয় এবং আরও কয়েকজন আহত হন।

ফিলিস্তিন স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, গুলিবিদ্ধদের দ্রুত আল–আহলি ও আল–নাসের হাসপাতালে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসকরা ৯ জনকেই মৃত ঘোষণা করেন।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, নিহতরা সেনা সদস্যদের খুব কাছাকাছি চলে এসেছিলেন। সন্দেহজনক আচরণের কারণে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

 

এসএ