সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পেল ‘প্রিয়তমা’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সাকিব খান ও ভারতীয় নায়িকা রিধীকা পালের ঈদ মুক্তি সিনেমা ‘প্রিয়তমা’ দেশের দর্শকদের মাঝে আলোড়ন তোলার পর মুক্তি পেয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডায়।

শুক্রবার (০৭ জুলাই) যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রেক্ষাগৃহে দর্শকদের উদ্দেশ্যে মুক্তি পেয়েছে হিমেল আশরাফ পরিচালিত এই ছবিটি।

স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মো. অলিউল্লাহ সজীব জানান, স্বপ্ন স্কেয়ারক্রো’র পরিবেশনায় দেশ দুটির প্রায় ৪২টি প্রেক্ষাগৃহে দেখা যাবে ছবিটি।

তিনি বলেছেন, অফপিক বা সাধারণ সময়ে এই সংখ্যা ১৪২ এর সমান। সোশ্যাল মিডিয়ায় থিয়েটার লিস্ট শেয়ার করে আমেরিকা ও কানাডার দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন পরিচালক হিমেল আশরাফ, প্রযোজক আরশাদ আদনান ও সিনেমার প্রধান অভিনেতা শাকিব খান।

আমেরিকার বিশ্ববিখ্যাত এএমসি, রিগ্যাল, সিনেমার্ক, শোকেইস চেইনে আঠারটি স্টেট এর সাইত্রিশটি থিয়েটারে ৭ জুলাই থেকে সপ্তাহজুড়ে চলবে ‘প্রিয়তমা’। একই দিন থেকে পুরো সপ্তাহ জুড়ে কানাডার সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্টের চেইনে ৫টি থিয়েটারে থাকছে ‘প্রিয়তমা’।

শায়লা/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More