শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ব্ল্যাকহক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যুক্তরাষ্ট্রে ব্ল্যাকহক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ৯

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে প্রশিক্ষণ চলার সময় সেনাবাহিনীর দুটি ব্ল্যাকহক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছে।  বুধবার (২৯ মার্চ) স্থানীয় সময় রাত প্রায় ১০টার দিকে ট্রিগ কাউন্টিতে ১০১তম এয়ারবোর্ন ডিভিশনের এই হেলিকপ্টার দুটি ফোর্ট ক্যাম্পবেল সামরিক ঘাঁটির কাছে প্রশিক্ষণ মিশনে থাকার সময় এ দুর্ঘটনা ঘটে।

হেলিকপ্টার বিধ্বস্তের কারণ কি তা স্পষ্ট নয়। কী ঘটেছিল তা জানতে তদন্ত চলছে।

১০১তম এয়ারবোর্ন ডিভিশন মার্কিন সেনাবাহিনীর একটি আক্রমণ ডিভিশন যা ‘স্ক্রিমিং ঈগলস’ নামে পরিচিত। এটি সেনাবাহিনীটির একমাত্র আক্রমণ ডিভিশন তাদের বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে পাঠানো হয়।

সূত্র: বিবিসি

এফএম/দীপ্ত সংবাদ