শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় গুলিবিদ্ধ ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় গুলিবিদ্ধ ৮
ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের ৫ম জনবহুল শহর ফিলাডেলফিয়ায় এলোপাতাড়ি গুলিতে দুই শিশুসহ আটজন গুলিবিদ্ধ হয়েছে। স্থানীয় সময় সোমবার (৩ জুলাই) দক্ষিণ–পশ্চিম ফিলাডেলফিয়ার কিংসেসিং এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। খবর বিবিসি।

এই ঘটনায় আহত দুই শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সন্দেহভাজন ব্যালিস্টিক ভেস্ট বা জ্যাকেট পরা ছিল এবং তার কাছে একটি রাইফেল ও হ্যান্ডগান ছিল। পুলিশ একাধিক স্থানে আহতদের খুঁজে পায়। ফিলাডেলফিয়া পুলিশ বিভাগ হতাহত বা সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে বিস্তারিত কিছু নিশ্চিত করেনি।

উল্লেখ্য, মেরিল্যান্ডের বাল্টিমোরে বন্দুক হামলায় ২ জন মারা যাওয়ার এবং ২৮ জন আহত হওয়ার ঠিক একদিন পরেই (যাদের প্রায় অর্ধেক শিশু) স্বাধীনতা দিবসের প্রাক্কালে ফিলাডেলফিয়ার এই হামলার ঘটনা ঘটে।

এর আগে, স্থানীয় সময় রবিবার (২ জুলাই) মধ্যরাতে মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে এই গুলির ঘটনা ঘটে। কর্তৃপক্ষ এখনও একাধিক সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে, যারা সম্প্রদায়ের বার্ষিক সমাবেশের সময় গুলি চালিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে একজন প্রাপ্তবয়স্ক নারীকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং আরো ৯ জন আহতকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আরো ২০ জন ভুক্তভোগীকে ওই অঞ্চলের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অন্য নিহত ব্যক্তিও একজন প্রাপ্তবয়স্ক ছিলেন বলে জানা যায়। এ ঘটনায় আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

 

আফ/দীপ্ত নিউজ