শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ২২ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ২২ জন নিহত

যুক্তরাষ্ট্রের মেইন রাজ্যের লিউইস্টন শহরে বন্দুকধারীর গুলিতে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ থেকে ৬০ জন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আইন প্রয়োগকারী কর্মকর্তারা।

বুধবার (২৫ অক্টোবর) রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের মেইন রাজ্যের লিউইস্টন শহরে এ ঘটনা ঘটে। সিএনএন’র এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

দ্য সান সাময়িকীর বরাতে রয়টার্স জানিয়েছে, লিউসটন পুলিশের মুখপাত্র বলেছেন, একটি বার, রেস্তোরাঁ, ওয়ালমার্টের বিতরণকেন্দ্র ও ব্যবসায়িক কেন্দ্রে এই হামলা হয়েছে। তবে হামলাকারীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মেইন অঙ্গরাজ্যের পুলিশ ও কাউন্টি শেরিফ এর আগে গতকাল রাতে একজন বন্দুকধারীর সক্রিয় অবস্থানের কথা জানিয়েছিলেন। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি

এছাড়া মেইন স্টেট পুলিশ জানিয়েছে, বন্দুক হামলার ঘটনায় জড়িত একজনকে চিহ্নিত করেছে পুলিশ। তবে হামলাকারীকে আটক করতে না পারায় ফের হামলার আশঙ্কা রয়েছে।

প্রসঙ্গত, লিউইস্টন শহরের অবস্থান পোর্টল্যান্ড থেকে প্রায় ৩৬ মাইল উত্তরে। যা রাজ্যটির দ্বিতীয় বৃহত্তম জনপ্রিয় শহর।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ