শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে পরিত্যক্ত ভবন থেকে ১১৫ মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যুক্তরাষ্ট্রে পরিত্যক্ত ভবন থেকে ১১৫ মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের একটি পরিত্যক্ত ভবন থেকে ১১৫ জনের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৬ অক্টোবর) অঙ্গরাজ্যটির ফ্রেমন্টে শহরে থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।

কলোরাডোর ফ্রেমন্ট শহরের পরিত্যক্ত ওই ভবনটি রিটার্ন টু নেচার ফিউনারেল হোম নামক একটি প্রতিষ্ঠানের। তারা অর্থের বিনিময়ে মানুষের অন্ত্যেষ্টিক্রিয়ার কার্যক্রম সম্পন্ন করে। কিন্তু কেন মরদেহগুলো সেখানে রাখা হয়েছিল তা জানায়নি পুলিশ।

প্রতিষ্ঠানটির মালিক জন হালফোর্ড দাবি করেছেন, তিনি এই ভবনটিতে মরদেহের ট্যাক্সিডার্মির কাজ করতেন। মরদেহগুলোর ট্যাক্সিডার্মি করার পরও কেন দুর্গন্ধ ছড়াল তা বুঝতে পারছেন না।

কলোরাডো অঙ্গরাজ্য সরকারের নথিপত্র থেকে জানা গেছে, হালফোর্ড অন্ত্যেষ্টিক্রিয়া ও সৎকারের জন্য ভবনটির নিবন্ধন করলেও সেখানে ট্যাক্সিডার্মি করার কোনো অনুমতি ছিল বলে তার নিবন্ধনপত্রে লেখা নেই। এ ছাড়া আগামী মাসেই ভবনটির নিবন্ধনের মেয়াদ শেষ হয়ে যাবে।

রাজ্যের অন্ত্যেষ্টিক্রিয়া বিভাগ জানিয়েছে, তারা পুলিশের সঙ্গে তদন্তে সহযোগিতা করছে।

এসএ/দীপ্ত নিউজ