শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে নিলামে বিক্রি হচ্ছে ফেলে দেয়া অকেজো অ্যাপল পণ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যুক্তরাষ্ট্রে নিলামে বিক্রি হচ্ছে ফেলে দেয়া অকেজো অ্যাপল পণ্য
অ্যাপল পণ্য

যুক্তরাষ্ট্রে নিলামে বিক্রি হচ্ছে ফেলে দেয়া অকেজো অ্যাপল পণ্য। এই আয়োজনে খুশি ক্রেতারা। ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অভিভূত আয়োজকরাও।

টেক জগতের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড অ্যাপেলের পুরনো মডেলের ৫শোর বেশি পণ্যের দেখা মিলবে এই নিলামে।

যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসে জুলিয়ান্স অকশন নামে পরিচিত একটি নিলাম প্রতিষ্ঠান এর আয়োজন করেছে। ১৯৭৭ থেকে ২০০৮ সাল পর্যন্ত অ্যাপেলের কম্পিউটার থেকে শুরু করে ডিস্ক, ফোন, মনিটর– সব কিছুই এক ছাদের নিচে দেখতে পারছেন দর্শকরা।

জুলিয়ান্স অকশন পরিচালক কোডি ফ্রেড্রিক বলেন, ‘অ্যাপেল এখন ২ ট্রিলিয়ন ডলার কোম্পানি। এই ব্র্যান্ডের পুরনো পণ্যের বিষয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই। তাই আমরা এই পণ্যগুলো নিলামে তুলেছি। ভাবতে অবাক লাগলেও, মিলিয়ন ইউরোতে মানুষ এক একটি পণ্য কিনছেন।‘

আয়োজকরা জানান, সুইস এক ব্যক্তির কাছ থেকে ৫৩০টি অ্যাপেল পণ্য সংগ্রহ করেছেন তারা।

জুলিয়ান্স অকশন নির্বাহী পরিচালক মার্টিন নোলান বলেন, ‘কয়েকদিন আগে প্রথম আইফোনের একটি মডেল বক্সসহ ৬৩ হাজার ডলারে বিক্রি হয়। তখন আমরা বুঝতে পারি, অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসকে সবাই একজন সেলিব্রেটি হিসাবে দেখে এবং অ্যাপেল পণ্যের কদর কমেনি বরং বেড়েছে। তখনি আমরা এই ধরনের আয়োজনে আগ্রহী হই।‘

আয়োজকরা বলছেন, কয়েকশো বছর পুরনো সিরামিকের পণ্যের যেমন গ্রাহক আছে, তেমনই পুরনো ইলেকট্রিক বা টেক পণ্যের গ্রাহকও তৈরি হয়েছে। ফলে সুযোগ সৃষ্টি হয়েছে বিনিয়োগকারীদেরও।

আফ/দীপ্ত  সংবাদ