শিরোনাম
অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি সেনাপ্রধানকে পাশে বসিয়ে দুর্গম পথে গাড়ি চালিয়ে মহড়া দেখলেন প্রধানমন্ত্রী রোগ হওয়ার আগেই আগাম বার্তা জানাবে অ্যাপ গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষ:‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে জন্মদিনের পার্টিতে গোলাগুলি, নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
যুক্তরাষ্ট্রে জন্মদিনের পার্টিতে গোলাগুলি, নিহত ৬

যুক্তরাষ্ট্রের আলাবামায় এক কিশোরের জন্মদিনের পার্টিতে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে শিশুসহ ছয়জন মারা গেছেন। এ ঘটনায় কমপক্ষে ২০ আহত হয়েছেন।

ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১৫ এপ্রিল) স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে ডেডভিলের ই গ্রিন স্ট্রিট এবং ব্রডনাক্স স্ট্রিট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

একজন প্রত্যক্ষদর্শীর তোলা ছবিতে মেঝেতে ছয়জনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। তাদের নাম, পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে তাদের বেশিরভাগই শিশু।

একজন প্রত্যক্ষদর্শীর বরাতে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আহতদের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

গোলাগুলির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।

 

এমি/দীপ্ত