শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় বাংলাদেশি পাঁচ শিক্ষার্থী আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় বাংলাদেশি পাঁচ শিক্ষার্থী আহত
যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন পাঁচ বাংলাদেশি শিক্ষার্থী। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল পৌনে ৮টার দিকে ওয়াশিংটন ডিসির জাতীয় চিড়িয়াখানার কাছে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয় ।

সংঘর্ষ হওয়া দুটি গাড়ির একটিতে পাঁচ বাংলাদেশি সহ মোট সাত জন শিক্ষার্থী আহত হন । এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক আর বাকিরা মারাত্মকভাবে আহত হয়।
পুলিশ ও উদ্ধাকর্মীরা জানান, সংঘর্ষে ৪টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ধূসর রঙের একটি সেডান গাড়ি থেকে তিন জনকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করেন তারা।
স্থানীয় বাংলাদেশিরা জানিয়েছেন, আহতদের মধ্যে মুহিতুল ইসলাম নামে এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক ।  তারা সবাই আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে পড়াশোনা করেন। ছুটিতে ওয়াশিংটন ডিসিতে বেড়াতে এসে এই দুর্ঘটনায় পড়েন ।

যূথী/দীপ্ত সংবাদ