শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারী হানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যুক্তরাষ্ট্রের ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারী হানা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নরম্যান শহরের ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক বন্দুকধারী হানা দিয়েছে।

শুক্রবার (৭ এপ্রিল) স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে ওকলাহোমা বিশ্ববিদ্যালয় পুলিশের সহায়তা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইট বার্তায় জানায়, ‘ভ্যান ভ্লিট ওভালে একজন সক্রিয় বন্দুকধারী রয়েছে। সেখানে গুলি চলছে। দ্রুত ব্যবস্থা নিতে হবে। পালাও, লুকিয়ে পড়ো বা লড়াই করো!’ খবর সিএনএন।

গুলি চালানোর ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ ছাড়াও একাধিক আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত হয়েছে। পুরো ক্যাম্পাসে তল্লাশি অভিযান চলছে।

রাত পৌনে ১০টার দিকে আরেকটি টুইটে বিশ্ববিদ্যালয় জানায়, ‘ক্যাম্পাস পুলিশ ক্যাম্পাসে ‘সম্ভাব্য গুলি চালানো’ বিষয়টি তদন্ত করছে। টুইটে শিক্ষার্থীদের দক্ষিণ ওভাল এলাকা এড়িয়ে চলে নিরাপদ জায়গায় আশ্রয় নেয়ার পরামর্শ দেয়া হয়।

বুধবার (০৫ এপ্রিল) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যামাইকায় পুলিশের ওপর বন্দুক হামলার ঘটনা ঘটে। তবে কী কারণে পুলিশের ওপর এ হামলা হয়েছে তা এখনও জানা যায়নি।

এফএম/দীপ্ত সংবাদ