শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভ
নিউইয়র্কের টাইমস স্কয়ারে ট্রাম্পের বিরুদ্ধে ‘নো কিং’ বিক্ষোভ। ছবি: রয়টার্স

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন, শিক্ষা ও নিরাপত্তা নীতির বিরোধিতায় যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিক্ষোভ–সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শনিবার (১৮ অক্টোবর) দেশটির ৫০টি অঙ্গরাজ্যের সবকটিতে ‘নো কিংস‘ (No Kings) শীর্ষক এই বিক্ষোভে কয়েক লাখ মানুষ অংশ নেন। খবর দ্য গার্ডিয়ানের।

বিক্ষোভকারীরা তাদের উদ্বেগের কথা জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র কর্তৃত্ববাদের দিকে এগোচ্ছে এবং দেশে কোনো ‘রাজা‘ থাকা উচিত নয়।

বিক্ষোভের অন্যতম আয়োজক সংগঠন ‘ইনডিভিসিবল‘-এর সহ–প্রতিষ্ঠাতা এজরা লেভিন বলেন, ‘একটি কর্তৃত্ববাদী শাসনের জন্য দেশপ্রেমী মানুষের গণশক্তির চেয়ে বড় হুমকি আর কিছু হয় না।‘

নিউইয়র্ক সিটির টাইমস স্কয়ারে কয়েক হাজার মানুষ জড়ো হয়ে ‘ট্রাম্পকে এখনই ক্ষমতা ছাড়তে হবে‘ বলে স্লোগান দেন। বিক্ষোভকারীদের হাতে ‘নাথিং ইজ মোর প্যাট্রিওটিক দ্যান প্রোটেস্টিং‘ (বিক্ষোভের চেয়ে বড় দেশপ্রেম আর হয় না) এবং ‘রেজিস্ট ফ্যাসিজম‘ (ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন) লেখা প্ল্যাকার্ড দেখা যায়।

শতাধিক আয়োজক যৌথভাবে এই বিক্ষোভের আয়োজন করে। এটি এ বছর ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পর তার বিরুদ্ধে অনুষ্ঠিত তৃতীয় বৃহৎ গণবিক্ষোভ।