শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে ছুরি হামলায় ২ শিশু নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
যুক্তরাজ্যে ছুরি হামলায় ২ শিশু নিহত

যুক্তরাজ্যের ইংল্যান্ডের মার্সিসাইড জেলার সাউথপোর্ট শহরের একটি শিশুদের নাচের কর্মশালায় ছুরি হামলায় দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৯ জন।


আহতদের মধ্যে দুই প্রাপ্তবয়স্কসহ ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। হামলার অভিযোগে ১৭ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম–পরিচয় প্রকাশ করা হয়নি।

শুক্রবার স্থানীয় সময় বেলা ১১টা ৪৭ মিনিটে ঘটে এ ঘটনা। এদিন থেকেই দেশটির স্কুলগুলোতে গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে। নিহত ও আহত শিশুদের সবার বয়স ৬ থেকে ১০ বছরের মধ্যে। হামলাকারী ওই তরুণকে বাধা দিতে গিয়ে আহত হয়েছেন দুই প্রাপ্তবয়স্ক।

মেরিসাইড পুলিশ জানিয়েছে, ওই তরুণের হামলার সঠিক কারণ এখনও স্পষ্টভাবে জানা যায়নি, তবে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে এটি কোনো সন্ত্রাসী হামলা নয়।

হামলাকারী ওই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে সে পুলিশের হেফাজতে রয়েছে।

পুলিশ কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন উল্লেখ করে সেরেনা বলেন, ওই তরুণের জন্ম কার্ডিফে, বসবাস করত ল্যাঙ্কাশায়ারে। কী কারণে সে এই ভয়াবহ হামলা করল, তা এখনও পরিষ্কার নয়; তবে তাকে এ পর্যন্ত জিজ্ঞাসাবাদ করে আমরা নিশ্চিত হয়েছি যে, সে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য নয়।