শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন শরণার্থী পরিকল্পনা নিয়ে জাতিসংঘের উদ্বেগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
যুক্তরাজ্যের নতুন শরণার্থী পরিকল্পনা নিয়ে জাতিসংঘের উদ্বেগ
ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অনেক অভিবাসী ব্রিটেনে প্রবেশের চেষ্টা

যুক্তরাজ্য সরকারের প্রস্তাবিত শরণার্থী আইনকে ‘খুবই উদ্বেগজনক’ বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)। এমনকি জরুরিভিত্তিতে আশ্রয় দরকার এমন শরণার্থীদেরও যুক্তরাজ্য আটকে দেবে বলে মন্তব্য করেছে সংস্থাটি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এই আইন পাসে এবং এ নিয়ে যে কোনো আইনি প্রতিবন্ধকতা মোকাবেলার সর্বোচ্চ চেষ্টা করার অভিপ্রায় ব্যক্ত করেছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউএনএইচসিআরের যুক্তরাজ্য প্রতিনিধি ভিকি টেনেন্ট বলেছেন, যুক্তরাজ্যের এ পরিকল্পনা কার্যকর হলে তা আন্তর্জাতিক আইন ভঙ্গ করবে।

মঙ্গলবার (৭ মার্চ) যুক্তরাজ্যের সরকার তাদের নতুন শরণার্থী বিষয়ক আইনের যে রূপরেখা হাজির করেছে, তাতে অবৈধ পথে যুক্তরাজ্যে নামা শরণার্থীদের মর্যাদা দাবি করা কার্যত নিষিদ্ধ হয়ে যাবে। কেউ অবৈধভাবে দেশে প্রবেশ করেছেন, তা বের হলে তার নাগরিকত্ব পাওয়া বা ভবিষ্যতে নাগরিকত্বের জন্য আবেদনের পথও রূদ্ধ হয়ে যাবে।

লেবার পার্টি বলেছে, সরকারের এই পরিকল্পনা ‘বিশৃঙ্খলাকে আরও পাকিয়ে তুলবে’।

২০২২ সালে অবৈধভাবে ব্রিটেনে প্রবেশ করেছে ৪৫ হাজারের বেশি অভিবাসী যাদের বেশিরভাগই মধ্যপ্রাচ্য ও আফ্রিকার নাগরিক।

আফ/দীপ্ত সংবাদ