শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

যানবাহনের তীব্র আলোর লাইট অপসারণে অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যানবাহনের তীব্র আলোর লাইট অপসারণে অভিযান

নওগাঁর রাণীনগরে ব্যাটারিচালিত অটোরিকশা–ভ্যানসহ অন্যান্য যানবাহনে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ক্ষতিকর এলইডি লাইটের ব্যবহার। বিশেষ করে রাতে চলাচলের সময় এসব যানবাহনে যুক্ত করা তীব্র আলোর এলইডি লাইট বিপরীত দিক থেকে আসা যাত্রী ও যানবাহনের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে।

এসব ক্ষতিকর এলইডি লাইটের কারণে যেমন ঘটছে দুর্ঘটনা তার সঙ্গে চোখেরও চরম ক্ষতি হচ্ছে। তাই যানবাহনে এই সব ক্ষতিকর লাইট ব্যবহার না করার জন্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুরু করা হয়েছে অভিযান।

এ কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (১৬ মে) উপজেলা পরিষদ প্রাঙ্গণের আশেপাশের এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন এলইডি লাইট মূলত আবাসিক ভবনগুলোতে ব্যবহারের জন্য। কিন্তু দিন দিন রাতে চলাচলকারী যানবাহনগুলোতে তীব্র আলোর ক্ষতিকর এলইডি লাইটের ব্যবহার বেড়েই চলেছে। যার কারণে রাতে প্রতিনিয়তই সড়কগুলোতে ঘটছে দুর্ঘটনা।

তাই উপজেলাবাসীকে এ সমস্যা থেকে দ্রুত উত্তরণ করার লক্ষ্যেই এ অভিযান শুরু করা হয়েছে। আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

 

আব্দুর রউফ রিপন/এমি/দীপ্ত নিউজ