শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

যাত্রীবাহী বাস থেকে দুই কোটি টাকার হেরোইন জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যাত্রীবাহী বাস থেকে দুই কোটি টাকার হেরোইন জব্দ

চট্টগ্রামের সীতাকুন্ডে যাত্রীবাহী বাস থেকে দুই কেজি হেরোইন জব্দ করেছে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জব্দকৃত মাদকের বাজার মূল্য দুই কোটি টাকা।

শুক্রবার (৯ জুন) ভোরে সীতাকুন্ডের বিএম কন্টেইনার ডিপোর সামনে অভিযান চালিয়ে কুষ্টিয়া থেকে যাওয়া সুপার সনি নামের যাত্রীবাহী বাস থেকে এসব মাদক উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া থেকে কক্সবাজার যাওয়া বাসটিতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়েছে। গত সপ্তাহে উদ্ধার করা হেরোইনের চালানের সাথে এই চালানের সংযোগ আছে কিনা তা খতিয়ে দেখার পাশাপাশি জড়িতদের শনাক্তে কাজ চলছে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার কথা জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এর আগে গত ৩ জুন নগরীর অলংকার মোড়ে একটি যাত্রীবাহী বাস থেকে এক কোটি টাকার হেরোইন উদ্ধার করেছিল বিজিবি।

 

রুনা আনসারী/এমি/দীপ্ত নিউজ