শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
রাজধানী

যাত্রাবাড়ী ও মুগদা থানায় নতুন ওসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যাত্রাবাড়ী ও মুগদা থানায় নতুন ওসি

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) যাত্রাবাড়ী ও মুগদা থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা– মতিঝিল বিভাগে কর্মরত (নিরস্ত্র) পুলিশ পরিদর্শক মো. ফারুক আহম্মেদকে অফিসার ইনচার্জ যাত্রাবাড়ী থানা ও লাইনওআর–এ কর্মরত (নিরস্ত্র) পুলিশ পরিদর্শক মো. সাজেদুর রহমানকে অফিসার ইনচার্জ মুগদা থানা হিসেবে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়।

 

এসএ/দীপ্ত সংবাদ