শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

যশোরে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যশোরে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

 

যশোরে নামযজ্ঞ শুনে ফেরার পথে চয়ন দাস (১৬) নামে এক স্কুলছাত্রকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে দুবৃর্ত্তরা। এসময় ছুরিকাঘাত স্বাধীন দাস ও দীপ্ত দাস নামে আরও দুই কিশোর গুরুতর আহত হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে যশোর সদরের চুড়ামনকাটির ধানতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত চয়ন চুড়ামনকাঠি দাসপাড়ার নয়ন দাসের ছেলে। সে নবম শ্রেণির শিক্ষার্থী। আহত স্বাধীন দাস একই এলাকার সাধন দাসের ছেলে আর দীপ্ত দাস নিরঞ্জন দাসের ছেলে।

আহত স্বাধীনের মা সুমিদাস অভিযোগ করেন, দুইদিন ধরে ঝিকরগাছা উপজেলার মল্লিকপুর গ্রামে নামযজ্ঞ অনুষ্ঠান চলছিলো। ছেলে তা দেখতে যায়। নামযজ্ঞ অনুষ্ঠানে চয়ন, স্বাধীন ও দীপ্তের সাথে চুড়ামনকাঠির ধানতলা এলাকার অনিক ও বিশালের কথা কাটাকাটি হয়। শনিবার রাত ১টায় সিএনজি যোগে ছেলেরা বাড়ি ফিরছিলো। এ সময় অনিক ও বিশালসহ ১০–১২ জন সিএনজি থামিয়ে স্বাধীন ও দীপ্তকে ছুরিকাঘাত এবং চয়নকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে ‘ঋণের চাপে’ ২ শিশুসহ মায়ের আত্মহত্যা

স্থানীয়রা চয়ন, স্বাধীন ও দীপ্তকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার তরিকুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই চয়নের মৃত্যু হয়েছে। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক অপারেশন পলাশ বিশ্বাস বলেন, আমরা হত্যাকাণ্ডের কথা শুনেছি। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলমান।

 

জুবায়ের/এসএ/দীপ্ত সংবাদ