শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

যশোরে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যশোরে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

যশোরের শার্শায় মাদকাসক্ত ছেলের ইটের আঘাতে বাবা মহিউদ্দিন (৬২) নিহত হয়েছে।

রবিবার (২৪ মার্চ) রাতে নিজ বাড়ীতে তিনি মৃত্যু বরণ করেন। সোমবার (২৫ মার্চ) সকালে মাদকাসক্ত ছেলে জনিকে আটক করেছে পুলিশ।

নিহত মহিউদ্দিন শার্শা উপজেলার কাজিরবেড় গ্রামের মৃত দূর্লভ সরদারের ছেলে।

নিহত মহিউদ্দিনের ছেলে জাহিদ জানান, গত ১৭ মার্চ বাবার কাছে ছোট ভাই জনি নেশা জন্য টাকা চাই কিন্তু সে টাকা না দিলে তাদের দু’জনের কথা কাটাকাটির এক পর্যায়ে জনি ইট দিয়ে বাবার মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় বাবাকে হাসপাতালে ভর্তি করি। এক সপ্তাহ হাসপাতালে রাখার পর কাল বাড়ীতে নিয়ে আসলে রাতেই বাবা মারা গেছে।

শার্শা থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন দেখতে পায়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

 

জুবায়ের/এসএ/দীপ্ত সংবাদ