শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
অন্যান্য

যশোরে বিরল প্রজাতির বিদেশি পাখি উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
যশোরে বিরল প্রজাতির বিদেশি পাখি উদ্ধার

যশোরের ময়ূর গোত্রীয় বিরল প্রজাতির বিদেশি পাখি উদ্ধার করেছে গ্রিন ওয়ার্ল্ড এনভারমেন্ট নামের একটি সংগঠন।

শনিবার (২২ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের সিঅ্যন্ডবি রোড এলাকা থেকে পাখিটিকে উদ্ধার করে তারা।

রবিবার (২১ এপ্রিল) দুপুরে অনুষ্ঠানিকভাবে বন বিভাগের যশোর অঞ্চলের বন সংরক্ষক এএসএম জহির উদ্দিন আকনের কাছে হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন উদ্ধারকারি সংস্থা গ্রীন ওয়ার্ল্ড এনভারমেন্টের নির্বাহী পরিচালক আশিক মাহমুদ সবুজ, সেচ্ছাসেবক নজরুল ইসলাম, নাইমুল ইসলাম মিলন, রুবেল আরিফ প্রমুখ।

গ্রীন ওয়ার্ল্ড এনভারমেন্টের নির্বাহী পরিচালক আশবক মাহমুদ সবুজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে শহরের সিঅ্যন্ডবি রোডে সড়ক ও জনপদ বিভাগের কোয়াটার থেকে তৌফিক হাসান নামে একজন ব্যক্তির বাড়ির আঙিনা থেকে সেচ্ছাসেবকদের সহয়তায় একটি পাখি উদ্ধার করেন তারা। পরে বিভিন্ন মাধ্যমে জানতে পারেন পাখিটি বিদেশী ‘র্যমপ রিংনেকড ফ্রিজেন্ট‘ নামে বিরল প্রজাতির।

যশোর অঞ্চলের বন সংরক্ষক এএসএম জহির উদ্দিন আকন জানান, উদ্ধার পাখিটি বাংলাদেশের নয়। দক্ষিণ এশিয়ার মধ্যে নেপাল, জাপান ও মায়ানমারে পাখিটি দেখা যায়। পাখিটি মূলত ময়ূর গোত্রিয়। এর বৈজ্ঞানিক নাম ফ্রেজিলাস কনসিকাস। পাখিটি বিদেশী পাখি। বন বিভাগের অনুমতি ছাড়া এসব পাখি কেউ দেশে আনতে পারে না। পাখিটি উদ্ধার করায় উদ্ধারকারিদের ধন্যবাদ জানান তিনি।

তিনি আরও জানান, বন অধিদপ্তর ও বিশেষজ্ঞদের সাথে কথা বলে পাখিটি সংরক্ষণ করা হবে।

 

জুবায়ের/ সুপ্তি/ দীপ্ত সংবাদ