শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

যশোরে মতুয়া সম্প্রদায়ের মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যশোরে মতুয়া সম্প্রদায়ের মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

যশোরের অভয়নগরে অনুষ্ঠিত হয়েছে মতুয়া সম্প্রদায়ের মহাসম্মেলন।

রবিবার (১৫ অক্টোবর) সকালে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সকালে উপজেলার শংকরপাশা হাইস্কুল মাঠ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। এতে নারীরা লাল, সাদা, হলুদ শাড়ি এবং পুরুষেরা ধুতি, পাঞ্জাবী পরিধান করে ঢাকের তালে তালে নৃত্য করতে করতে শোভাযাত্রা অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি অভয়নগর–নওয়াপাড়া শহর প্রদক্ষিণ করে শংকারপাশা হাইস্কুল মাঠে শেষ হয়। এতে অংশ নেয় আশপাশের কয়েক হাজার মতুয়া ভক্তরা।

শোভাযাত্রা শেষে শংকরপাশা হাইস্কুল মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীশ্রী হরি–গুরুচাদঁ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি মতুয়া শ্রীমতী সুবর্ণা ঠাকুর, মহামতুয়াচার্য শ্রীপদ্মনাভ ঠাকুর।

জুবায়ের আহমেদ/শায়লা/দীপ্ত নিউজ