শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে করোনা আক্রান্ত রোগীর মৃত্যু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

যশোরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শেখ আমির (৬৮) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ জুন) সকালে যশোর জেনারেল হাসপাতালের নিবিড় চিকিৎসা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত শেখ আমির যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর গ্রামের বাসিন্দা।

আইসিইউ বিভাগের ইনচার্জ জুনিয়র কনসালটেন্ট ডা. মো. রবিউল ইসলাম তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জুনিয়র কনসালটেন্ট ডা. মো. রবিউল ইসলাম তুহিন জানান, কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে গত ৫ জুন শেখ আমির সার্জারি বিভাগের ভর্তি করা হয়। করোনার লক্ষণ প্রকাশ পাওয়ায় তার পরীক্ষা করা হয়। করোনা পজেটিভ শনাক্ত হলে ১৬ জুন বিকাল ৩টার দিকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যান তিনি।

ডা. রবিউল আরও জানান, আইসিইউতে সন্দেহজনক আরো তিনজন রোগী রয়েছেন। তারা করোনায় আক্রান্ত কিনা তা পরীক্ষা নিরীক্ষার জন্য নমুনা পাঠনো হয়েছে।

জুবায়ের আহমেদ/এজে/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More