শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

যশোরে অতিরিক্ত গরমে ‘স্ট্রোকে’ স্কুলশিক্ষকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
যশোরে অতিরিক্ত গরমে ‘স্ট্রোকে’ স্কুলশিক্ষকের মৃত্যু

যশোরে স্ট্রোর করে আহসান হাবিব (৩৫) নামে একজন শিক্ষক মারা গেছেন। 

রবিবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ মোহাম্মদ আলী হাসান।

আহসান হাবিব যশোর সদর উপজেলার সিলুমপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে। তিনি যশোর সদর উপজেলার আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের বাণিজ্য বিভাগের সহকারী শিক্ষক।

স্কুলের প্রধান শিক্ষক এ জেড এম মাসুদ পারভেজ জানান, সকালে মাঠে ধান কাটতে যান শিক্ষক আহসান হাবিব। সেখানে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুতই যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ মোহাম্মদ আলী হাসান, শিক্ষক আহসান হাবিব নরমাল স্ট্রোকে মারা গেছেন।

 

এজে/দীপ্ত সংবাদ