শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মৌলভীবাজারে ‘কমিউনিটি আই সেন্টার’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মৌলভীবাজারে ‘কমিউনিটি আই সেন্টার’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী
কমিউনিটি আই সেন্টার উদ্বোধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে “কমিউনিটি আই সেন্টার” স্থাপন কার্যক্রমের অংশ হিসেবে মৌলভীবাজারে “ কমিউনিটি আই সেন্টার” এর উদ্বোধন করেন।

সোমবার (১৬ অক্টোবর) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা পরিষদ অডিটোরিয়ামে গণভবন থেকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালী যুক্ত হয়ে এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন।

একই সাথে তিনি চতুর্থ পর্যায়ে দেশের সাতটি বিভাগের ২৮টি জেলার ৬৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ৬৫টি কমিউনিটি আই সেন্টার উদ্বোধন ঘোষনা করেন। এর মধ্যে মৌলভীবাজার জেলার চারটি আই সেন্টার রয়েছে। এ সময় উপকারভোগী দুইজন প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন।

শ্রীমঙ্গল, উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৪ আসেনর সংসদ সদস্য উপাধক্ষ্য আব্দুস শহীদ এম পি, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমেদ সিদ্দিকী, সিলেট রেঞ্জের ডি আই জি, শাহ মিজান শাফিউর রহমান, জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, জেলা সিভিল সার্জন ডা: চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, পুলিশ সুপার মো: মনজুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনসহ জেলা উপজেলার সরকারি কমর্কর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

এখানে আই সেন্টার চালু হওয়ায় মানুষ চোখের সর্বোচ্চ সেবা পাবে। এমনটা আশা সংশ্লিষ্ট সকলের।

 

বকশী মিছবাহ উর রহমান/পূর্ণিমা/দীপ্ত নিউজ