শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

সাভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধু নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সাভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধু নিহত

সাভার ঢাকা–আরিচা মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধু নিহত হয়েছে।

রবিবার (২৩ জুলাই) গভীর রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তিরা হলেন, আল মামুন ও মামুনের বন্ধু এনামুল । মামুন আশুলিয়ার জিরানীতে বসবাস করতেন। তিনি বরিশাল জেলার হিজলা থানার নিজামুদ্দিনের ছেলে।

জানা যায়, ঢাকা–আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকার ঢাকাগামী লেনের ইউটার্নে নেয়ার সময় মোটরসাইকেলটি ধাক্কা খেয়ে দুর্ঘটনার শিকার হয়। হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে এ্যাম্বুলেন্স যোগে ১ জনকে ঢাকা মেডিকেল কলেজ ও অন্যজনকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠালে হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।

নিহত মামুনের চাচা হৃদয় জানায়, রাতে আশুলিয়ার পল্লিবিদ্যুত এলাকায় তার ভাতিজা বাবার ফার্নিচারের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে বেড়াতে বের হলে মহাসড়কে তারা দুর্ঘটনার শিকার হয়।

সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আজিজুল হক জানান, নিহতের আত্মীয়রা সোমবার (২৪ জুলাই) সকালে হাসপাতালে গিয়ে মরদেহগুলো বাসায় নিয়ে যায়। মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

হালিম/এসএ/দীপ্ত নিউজ