শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

মোটরসাইকেল চুরি চক্রের প্রধানসহ তিন সদস্য আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মোটরসাইকেল চুরি চক্রের প্রধানসহ তিন সদস্য আটক

১০ সেকেন্ডেই যে কোন মোটরসাইকেলের তালা খুলে চুরি করতে সক্ষম দেশের বিভিন্ন স্থান থেকে এক হাজারের অধিক মোটরসাইকেল চুরি চক্রের প্রধানসহ তিন সদস্যকে আটক ও ১৩টি চোরাই মোটারসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

মোটারসাইকেল চুরি চক্রের মূল হোতা রিপন চট্টগ্রামসহ দেশের যে স্থানেই যায় সেখান থেকে মোটারসাইকেল চুরি করে। চুরির মামলায় ১০ বারের অধিক জেলে গেলেও ছাড়তে পারেনি পেশা। সম্প্রতি চট্টগ্রামে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় তদন্ত শুরু করে পুলিশ। গোপন সংবাদ পেয়ে বুধবার (৪ অক্টোবর) রাতে কুমিল্লার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চক্রের প্রধানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমান জানায়, ছিনতাই ও চুরি তাদের পেশা। গত কয়েক মাসে নগরী থেকে পুলিশ এই চক্রের ৫০ সদস্যকে আটক করলেও মোটরসাইকেল চুরি থামছেই না।

চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

রুনা আনসারী/শায়লা/দীপ্ত নিউজ