শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মোংলায় বজ্রপাতে বালু শ্রমিক নিহত, আহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মোংলায় বজ্রপাতে বালু শ্রমিক নিহত, আহত ১

বাগেরহাটের মোংলায় ড্রেজারে কাজ করার সময় বজ্রপাতে এনামুল সেখ (৩৫) নামে এক বালু শ্রমিক নিহত হয়েছেন। এসময় মিলন শেখ (২২) নামে আরো এক শ্রমিক আহত হয়েছে।

শনিবার (২৭ মে) দুপুরে উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের বালুর মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত এনামুল সেখ জেলার রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নের কালেখার বেড় গ্রামের মোঃ ফজিলত সেখের ছেলে। আহত মিলন শেখ মোংলা উপজেলার গোয়ালের মাঠ এলাকার মোঃ রেজাউল শেখের ছেলে।

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ সামসুদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

আল/দীপ্ত সংবাদ