শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মেহেরপুর হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেহেরপুর হাসপাতালে  ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান
মেহেরপুর জেনালের হাসপাতাল

মেহেরপুর জেনালের হাসপাতাল কর্তৃপক্ষকে ডেঙ্গু পরীক্ষার ৫শ পিচ কিট, রোগীদের মাঝে ফলন ও ডাস্টবিন উপহার প্রদান করেছে পৌর মেয়র। মেহেরপুর পৌরসভার উদ্যোগে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে কিট তুলে দেয়া হয়।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পৌরসভার মেয়র মাহফুজুর রহমান, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শহীদুল ইসলামসহ পৌরসভার কর্মকর্তারা মেহেরপুর ২৫০ শষ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীদের মাঝে ফল, ডেঙ্গু পরীক্ষার কিট ও ডাস্টবিন প্রদান করেন।

এ সময় হাসপাতালের তত্বাবধায়ক হাসিবুস সাত্তার উপস্থিত থেকে কিট ও ডাস্টবিন বুঝে নেন। পরে পৌর মেয়র হাসপাতালের ডেঙ্গু ওর্য়াডে গিয়ে রোগীদের সাথে কথা বলেন ও তাদের ফল উপহার সহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

 

জাকির হোসেন/পূর্ণিমা/দীপ্ত নিউজ