শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মেহেরপুর রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে শরবত বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেহেরপুর রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে শরবত বিতরণ

চলমান তীব্র তাপদাহে পথচারীদের মাঝে শরবত বিতরণ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্টের মেহেরপুর জেলা ইউনিট।

রবিবার (০৫ মে) দুপুরের দিকে মেহেরপুর জেলা পরিষদের সামনের সড়কে পথচারীদের মাঝে শরবত বিতরণ করা হয়। এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট মেহেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার একরামূল হীরা শরবত বিতরণের উদ্বোধন করেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট মেহেরপুর জেলা সদস্য খন্দকার শামসুজ্জোহা সোহাগসহ যুব রেড ক্রিসেন্ট এর সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট মেহেরপুর জেলা ইউনিটের সদস্যরা জানান, সারা দেশের মতো মেহেরপুরেও এখন প্রচণ্ড তাপদাহের মধ্যে অবস্থান করছেন। এমন সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট মেহেরপুর জেলা ইউনিট থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। তীব্র গরমে শ্রমজীবী মেহনতি মানুষদেরকে ভুলে গেলে চলবে না। তাই তাদের উদ্দেশ্যে মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে।

 

জাকির/ সুপ্তি/ দীপ্ত সংবাদ