শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মেহেরপুরে ৫০তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

আদীব জামাল
আদীব জামাল
মেহেরপুরে ৫০তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

মেহেরপুরে জেলা পর্যায়ে ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা–২০২৩ইং শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এর আগে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে জাতীয় পতাকা ও সমিতির পতাকা উত্তোলন করা হয়। ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান, বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দরা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন। পরে সেখানে দেশাত্মবোধক গানের তালে তালে শরীরচর্চার মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতায় মেহেরপুর জেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ