শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মেহেরপুরে হেরোইন সহ পুলিশ সদস্য আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেহেরপুরে হেরোইন সহ পুলিশ সদস্য আটক
পুলিশ সদস্য আটক

মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর সীমান্তবর্তি গ্রাম থেকে হেরোইন সহ দুইজনকে আটক করেছে বাজিতপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা। এর মধ্যে একজন সাময়িক বহিষ্কৃত পুলিশ সদস্য।

সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় বাজিতপুর গ্রামের ভারতীয় সিমান্তের ১২০ নাম্বার মেন পিলারের কাছে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মুজিবনগর উপজেলার পরানপুর গ্রামের মৃত আফসার আলীর ছেলে সাময়িক বহিষ্কৃত পুলিশ সদস্য আশরাফুল ইসলাম ও সদর উপজেলার রায়পুর গ্রামের মন্টু শেখের ছেলের সবুজ শেখ।

বাজিতপুর বিজিবি ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাজিতপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সিমান্ত এলাকায় অভিযান চালিয়ে আশরাফুল ইসলাম ও সবুজ শেখকে কে আটক করে। এ সময় তাদের কাছে থেকে ৩ গ্রাম হেরোইন ও একটি মটরসাইকেল আটক করে ক্যাম্পে নিয়ে আসে।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে ।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচাজ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

 

জাকির হোসেন/পূর্ণিমা/দীপ্ত নিউজ