শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

মেহেরপুরের গাংনীতে ঈদের কেনাকাটা শেষে ছেলের সাথে বাড়ির ফেরার পথে ট্রলির সাথে ধাক্কা লেগে আইয়ুব আলী(৮০) নামের বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ জুন) দুপুর ১টার সময় গাংনী পৌর এলাকার পুর্বমালশাদাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আইয়ুব আলী গাংনী উপজেলার গোপাল নগর গ্রামের বাসিন্দা।

নিহতের ছেলে তোহিদুল জানান, গাংনী শহরে ঈদের কেনাকাটা শেষে দুজনে মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন। এসময় দ্রতগামী মাটিবহনকারি অবৈধ যান লাটাহাম্বা তাদের ধাক্কা দিলে বৃদ্ধ আইয়ুব আলী রাস্তায় ছিটকে পড়ে আহত হয়।

তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

থানার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের নিহত হওয়ার ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুুলিশ পাঠানো হয়েছে এবং মাটিবহনকারি গাড়িটিকে আটকের চেষ্টা চলছে।

এসএ/দীপ্ত নিউজ