শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মেহেরপুরে মোবাইল ও বিকাশ প্রতারণার টাকা উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেহেরপুরে মোবাইল ও বিকাশ প্রতারণার টাকা উদ্ধার

মেহেরপুরে এক মাসে ৩৯টা মোবাইল উদ্ধার ও বিকাশ প্রতারণার নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করেছে মেহেরপুর জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

মঙ্গলবার (৮ আগস্ট) সকালের দিকে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলম।

৩৯টি বিভিন্ন কোম্পানি এবং বিভিন্ন মডেলের এই মোবাইলগুলোর আনুমানিক বাজার মূল্য ৮ লাখ টাকা।

বিভিন্ন সময়ে চুরি হওয়া মোট ৩৯ টি মোবাইল গত ১মাসে উদ্ধার করে তাক লাগিয়ে দিয়েছে মেহেরপুর পুলিশের সারবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

মঙ্গলবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার ১৩ জনের ১৩টা মোবাইল মুজিবনগর উপজেলার ১১টি মোবাইল এবং গাংনী উপজেলার ১৫টি সর্বমোট ৩৯টি মোবাইল এবং বিকাশ প্রতারণার নগদ ৬০ হাজার টাকা প্রকৃত মালিকদের বুঝিয়ে দেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার এমদাদ হোসেন মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল আলম এস আই মনির সহ আরো অনেকে।

শায়লা/ দীপ্ত নিউজ