শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মেহেরপুরে মাদ্রাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আদীব জামাল
আদীব জামাল
মেহেরপুরে মাদ্রাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেহেরপুর সদর উপজেলা ঝাউবাড়ীয়া দারুল উলুম কওমি মাদ্রাসায় আলী আজগর(১৫) নামে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে মাদ্রাসার একটি কক্ষে ঐ ছাত্রকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। আলী আজগর মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামের টুটুল ইসলামের ছেলে।

মাদ্রাসা শিক্ষার্থীরা জানান, সকালে আলী আজগরের সাথে তার বাবার কথা কাটাকাটি হয়েছিল। পরে সে পরীক্ষা দিয়ে বন্ধু–বান্ধবের সাথে খাওয়া–দাওয়া শেষে রুমে যায়। কিছুক্ষণ পরেই সিলিং ফ্যানের সাথে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর মাদ্রাসা কর্তৃপক্ষ। এ ব্যাপারে মাদ্রাসা কর্তৃপক্ষ মুখ খুলতে রাজি হয়নি।

মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়না তদন্তর পরে জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ