শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

মেহেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জুন) দুপুরে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন।

জেলা প্রশাসক মো.আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, মেহেরপুরের সহকারী পুলিশ সুপার হামিদুল ইসলাম বিপুল, মেহেরপুর জেলা শিক্ষা কর্মকর্তা আব্বাস আলী।

মেহেরপুরের সিনিয়র সহকারী কমিশনার রনি ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনিসুজ্জামান।

অনুষ্ঠানে মেহেরপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৬ টি স্টলে বিভিন্ন প্রযুক্তির উদ্ভাবন নিয়ে তুলে ধরেন।

জাকির হোসেন/এমি/দীপ্ত নিউজ