শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মেহেরপুরে বিএনপির রোডমার্চ যাত্রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেহেরপুরে বিএনপির রোডমার্চ যাত্রা
মেহেরপুর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি‘র কেন্দ্রীয় ঘোষিত এক দফা দাবিতে খুলনা বিভাগে রোডমার্চ সফল করার লক্ষ্যে অংশগ্রহণ করতে রওনা দিয়েছে মেহেরপুর জেলা বিএনপি।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে মেহেরপুর দরবেশপুর মোড় থেকে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুনের নেতৃত্বে রোড মার্চে অংশগ্রহণ করার জন্য রওনা দেয়।

খুলনা বিভাগীয় রোডমার্চ সফল করার লক্ষ্যে কয়েক হাজার মোটরসাইকেল, মাইক্রোবাস ও পরিবহনসহ নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ–সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড: মারুফ আহমেদ বিজন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলামসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রোড মার্চে অংশগ্রহণ করেন।

জাকির হোসেন/পূর্ণিমা/দীপ্ত নিউজ