শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মেহেরপুরে পানির আর্সেনিক ও আয়রন মুক্তকরন স্থাপনার উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেহেরপুরে পানির আর্সেনিক ও আয়রন মুক্তকরন স্থাপনার উদ্বোধন
পানির আর্সেনিক ও আয়রন মুক্তকরন স্থাপনার উদ্বোধন

মেহেরপুরে পানির আর্সেনিক ও আয়রন মুক্তকরন স্থাপনার উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় প্রাঙ্গনে এই প্ল্যান্টের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম হাসান। এছাড়া পুলিশ সুপার রাফিউল আলম, ইম্প্যাক্ট ফাউন্ডেশনের প্রশাসক শফিকুল ইসলাম, মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেয়।

এ সময় জলপ্রাশন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি আর্সেনিক এবং আয়রন মুক্ত পানি পান করে শুভ উদ্বোধন করেন।

বক্তারা বলেন, আর্সেনিক যুক্ত পানি পান করার ফলে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে সচেতন হয়ে আর্সেনিকমুক্ত পানি সকলকে পান করতে হবে।

জাকির হোসেন/পূর্ণিমা/দীপ্ত নিউজ