শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে শেখ রাসেল দিবস পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে শেখ রাসেল দিবস পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে শেখ রাসেল দিবস পালন করা হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে দিবসটি উপলক্ষে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ করা হয়। পরে সেখানে বিশেষভাবে তৈরি শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ শেষে সেখানে বঙ্গবন্ধু ও তার পরিবারের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ–পরিচালক শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদির মিয়া, মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন সহ জেলার সকল সরকারি অফিস এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন।

জাকির হোসেন/শায়লা/দিপ্ত নিউজ