শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মেহেরপুরে ট্রাকের চাকায় নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেহেরপুরে ট্রাকের চাকায় নিহত ১

মেহেরপুর গাংনীতে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে আতিয়ার রহমান (৬০) নামে এক ব্যাক্তি নিহত হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে গাংনী আখ সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতিয়ার পৌর এলাকার মালসহ গ্রামের মৃত আজিত আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আতিয়ার বাইসাইকেল করে গাংনীতে যাওয়ার সময় পৌরসভার ড্রেন তৈরির রাখা পাথরে স্লিপ কেটে রাস্তায় পড়ে যায়। এসময় কুষ্টিয়া থেকে মেহেরপুরের দিকে যাওয়া দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হয়।

গাংনী থানার ওসি মনোজিৎ কুমার নন্দী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক ও তার চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এসএ/দীপ্ত নিউজ