শিরোনাম
গোপালগঞ্জে পরীক্ষা নেব কীভাবে, দুশ্চিন্তায় রয়েছি: শিক্ষামন্ত্রী দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানাচ্ছেন মুশফিক রাজশাহীতে আজহারীর মাহফিলে ৩৭ নারী পকেটমার আটক গুলির মুখে ইরানের আকাশসীমা থেকে ‘পালাল’ মার্কিন যুদ্ধবিমান ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি গহনা চুরি গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকরা, এখনো বন্ধ ৫৪ কারখানা স্পেনে অভিবাসীবাহী নৌকা থেকে ১৪ জনের মৃতদেহ উদ্ধার আফগান নারীদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা, ‘বিবি বা দাদি’ সম্বোধনের নির্দেশ বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার সেন্টমার্টিন দ্বীপে ‘চিংড়ি খেয়ে’ অসুস্থ পর্যটকের মৃত্যু
দীপ্ত নিউজ
অন্যান্য

মেহেরপুরে জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস পালিত

আদীব জামাল
আদীব জামাল
মেহেরপুরে জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস পালিত

জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি, এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় মেহেরপুরে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।

শুক্রবার (৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে স্থানীয় সরকার বিভাগের উপ–পরিচালক মোঃ শামীম হোসেন এর সভাপতিত্বে জেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, মেহেরপুর–২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ জমির মোঃ হাসিবুস সাত্তার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল করীম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ