শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মেহেরপুরে অবৈধ যান লাটহাম্বার নিচে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মেহেরপুরে অবৈধ যান লাটহাম্বার নিচে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুরে অবৈধ স্যালোইঞ্জিনচালিত যান লাটহাম্বার নিচে পড়ে সাজ্জাদ হোসেন নামের এক সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে একজন। বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ হোসেন স্থানীয় এম. জি. জি. এম মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক জানিয়েছেন, গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের চরগোয়াল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সাজ্জাদ হোসেন সহ তার আরো পাঁচ বন্ধু মিলে অবৈধযান লাটাহাম্বা নিয়ে ইটভাটায় ইট বহন করতে যায়। এ সময় মটমুড়া এলাকায় পৌছালে গাড়িটির চাকা ফেটে উল্টে গেলে গাড়ির নিচে পড়ে সাজ্জাদের ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাকিরা গাড়ি থেকে লাফিয়ে পড়ে রক্ষা পায়। এ ঘটনায় গাড়ি চালক হাসান আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।

নিহতের মরদেহ প্রথমিক সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে।

জাকির হোসেন/আফ/দীপ্ত নিউজ