শিরোনাম
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ চিত্রনায়িকা পপির মা আর নেই নতুন পে-স্কেলের বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
দীপ্ত নিউজ
খেলা

মেসি-রোনালদো ম্যাচের একটি টিকিট সাড়ে ২৭ কোটি টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মেসি-রোনালদো ম্যাচের একটি টিকিট সাড়ে ২৭ কোটি টাকা

মেসি-রোনালদো দ্বৈরথের একটি বিশেষ টিকিট বিক্রি হয়েছে, ২৬ মিলিয়ন ডলার বা সাড়ে ২৭ কোটি টাকায়। বিশ্ব ফুটবল ইতিহাসে এটিই সবচেয়ে দামি টিকিট। মেসি-রোনালদোর দ্বৈরথ দেখতে অনলাইনে টিকিটের আবেদন করেন ২০ লাখ ফুটবলপ্রেমি। যদিও কিং ফাহাদ স্টেডিয়ামের ধারণ ক্ষমতা মাত্র ৬৮ হাজার।

এই ম্যাচকে ঘিরে সৌদি আরবের স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন মন্ত্রণালয় ‘বিয়ন্ড ইমাজিনেশন’ নামে একটি বিশেষ টিকিট নিলামে তোলে। যা বিক্রি হয়েছে ২৬ মিলিয়ন ডলার বা ২৭ কোটি ২৯ লাখ টাকায়। এটি কিনেছেন সৌদি নির্মাণ প্রতিষ্ঠান আকারওয়ানের মালিক মুশারফ আল ঘামদি।

বিশেষ এই টিকিটের মালিক বাড়তি সুযোগ সুবিধা পাবেন। ফুটবলারদের ড্রেসিং রুম থেকে শুরু করে মাঠে যাওয়া, ম্যাচ শেষে ডিনারে উপস্থিত থাকাসহ প্রায় সব জায়গাতেই যতে পারবেন তিনি। পাশাপাশি দুই মহাতারকা মেসি ও রোনালদোর সাথে ছবি তুলতে পারবেন।

এই টিকিট বিক্রির অর্থ সৌদি আরবের জাতীয় চ্যারিটি এহসান ফান্ডে জমা হবে। ব্যয় হবে দুস্থ ও এতিম শিক্ষার্থীদের কল্যাণে।

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।