শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মেয়ের প্রেমের বিয়ের মানসিক চাপে প্রাণ দিল বাবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেয়ের প্রেমের বিয়ের মানসিক চাপে প্রাণ দিল বাবা

ফেনীর সোনাগাজীতে অবাধ্য মেয়ের প্রেমের বিয়ের মানসিক চাপে হিরণ চন্দ্র জল দাশ (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের কুঠিরহাট আশা অফিসের পাশে এঘটনা ঘটেছে।

হিরণ সোনাগাজীত এলাকার জেলে বাড়ির বাসিন্দা। তিনি অর্থিক অনটন ও কন্যার প্রেম গঠিত বিয়ের চাপ সইতে না পেরে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের মতো হিরণ সকাল ৯টার দিকে কুঠির হাটে এসে নাস্তা করে বাড়ির দিকে যান। সাড়ে ১০টার দিকে উন্নয়ন সংস্থা আশা অফিসের পাশে কড়ই গাছের ঢালে মাটি থেকে প্রায় ৩০ ফুট উপরে হিরণের ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

স্ত্রী হীরা বালা দাস জানান, দীর্ঘদিন যাবত পরিবারের অনটনে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। হয়তো এ চাপ সইতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেঁচে নিয়েছেন।

চর মজলিশপুর ইউপি চেয়ারম্যান হোসেন জানান, চলতি মাসের শুরুতে হিরণের মেয়ে প্রেম করে গোপনে বিয়ে করে। ছেলেপক্ষ মেয়েকে বউ করে ঘরে না তোলার খবরে সে মানসিক চাপে পড়ে। রবিবার রাতেও এ নিয়ে হিরণ মোবাইলে ঝগড়া করে। এ ঘটনায় সে আত্মহত্যা করতে পারে বলে তিনি ধারণা করছেন।

সোনাগাজী মডেল থানার ওসি হাসান ইমাম জানান, লাশ ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এসএ/দীপ্ত নিউজ