শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মেয়ের ছুরিকাঘাতে নিহত মা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেয়ের ছুরিকাঘাতে নিহত মা
রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলায় প্রকাশ্যে মেয়ের ছুরিকাঘাতে নিহত হয়েছে মা।

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার চান্দায়কোনা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় আহত মা ঝুমা কর্মকারকে কে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় মেয়ে সিঁথিকে আটক করেছে পুলিশ।

নিহত মা ঝুমা কর্মকার (৪৫), বগুড়া জেলার শেরপুর থানার শাহাপাড়া গ্রামের শিবদাস কর্মকারের স্ত্রী। মেয়ে সিঁথি কর্মকার ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে।

স্থানীয় জানায়, দুপুরে শেরপুর হতে ঢাকার উদ্দেশ্যে এস.আর বাসে উঠে মা ঝুমা কর্মকার ও মেয়ে সিঁথি কর্মকার। পরে বাস থেকে হঠাৎ করে চান্দাইকোনা বাসস্ট্যান্ডে নেমে যায় মেয়ে সিঁথি। পরে মেয়ের সাথে মাও বাস থেকে নামে। পরে মেয়ে বাস থেকে কেন নেমে গেল এ কথা জিজ্ঞেসা করতেই মেয়ে সিঁথি তার ব্যাগ থেকে চাকু বের করে মা ঝুমার বুকের বাম পাশে আঘাত করে। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় আহত ঝুমা কে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মাদ সিদ্দিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে আটক করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। তবে ঠিক কি কারনে মেয়ে এমন কাজ করল তা ঘতিয়ে দেখা হচ্ছে।

 

সিরাজুল ইসলাম/পূর্ণিমা/দীপ্ত নিউজ