শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মেয়ের অনৈতিক সম্পর্কের অভিযোগে বাবাকে নির্যাতন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেয়ের অনৈতিক সম্পর্কের অভিযোগে বাবাকে নির্যাতন

ঝিনাইদহের মেয়ের সঙ্গে অনৈতিক সম্পর্কের কথা বলে মনিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে।

রবিবার (১৩ আগস্ট) ঝিনাইদহের কোটচাঁদপুরে এ ঘটনা ঘটে। মনিরুল উপজেলার কাগমারী গ্রামের কুমিল্লা পাড়ার খলিলের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হারুন জানান, নিজের মেয়ের সঙ্গে অনৈতিক সম্পর্ক আছে, এমন অভিযোগ তুলে প্রতিবেশীসহ এলাকার কিছু যুবক রবিবার (১৩ আগস্ট) তাকে গাছে বেঁধে এবং মুখে চুনকালি দিয়ে জুতার মালা গলায় দিয়ে ভিডিও ধারন করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। মেয়ের সঙ্গে অনৈতিক সম্পর্কের ব্যাপারে তার স্ত্রী ও পরিবার কিছুই জানেন না বলে জানায় পুলিশ।

পূর্ব কোন শত্রুতার জেরে এমন ঘটনা ঘটাতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ।

পুলিশের এসআই হারুন আরও জানান, এ ঘটনায় মনিরুল বাদী হয়ে ৫/৬ জন সহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে রবিবার রাতে কোটচাঁদপুর থানায় মামলা করেন।

পুলিশ অভিযান চালিয়ে রাতেই কাগমারী গ্রামের হানিফের ছেলে ইমন (২৫) নামে একজনকে আটক করে। বাকি আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলেও জানায় পুলিশের এই কর্মকর্তা।

 

এসএ/দীপ্ত নিউজ