শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট দিয়ে ল্যাবে পরীক্ষা, জরিমানা ৫০হাজার টাকা

আদীব জামাল
আদীব জামাল
মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট দিয়ে ল্যাবে পরীক্ষা, জরিমানা ৫০হাজার টাকা

মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট দিয়ে ল্যাবে পরীক্ষা ও রোগ নির্নয়ের অপরাধে নোয়াখালী সদর উপজেলায় একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার মাইজদী হাসপাতাল রোডের মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে অর্থদন্ড করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক কাউসার মিয়া।

জানা যায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট দিয়ে ল্যাবে বিভিন্ন টেস্ট করে সাধারণ রোগীদের রিপোর্ট প্রদান করে আসছিলো প্রতিষ্ঠানটি। নিয়মিত অভিযানের অংশ হিসেবে রবিবার বিকেলে সেখানে অভিযান চালায় ভোক্তা অধিকার। এসময় ল্যাবে ব্যবহৃত বিভিন্ন রিএজেন্টের মেয়াদোত্তীর্ণ হওয়ায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এসময় জেলা আনসার ব্যাটালিয়নের একটি টিম এবং জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ শওকত আলী উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক কাউসার মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ