শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
খেলা

মেট্রোরেলে বিপিএল ট্রফি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেট্রোরেলে বিপিএল ট্রফি
বিপিএল ফাইনালের ফটোশ্যুট

আগামীকাল ফাইনাল ম্যাচের মাধ্যমে পর্দা নামবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। যেখানে, মুখোমুখি হবে মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট স্ট্রাইকার্স ও ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এরই মাঝে সম্পূর্ণ হয়েছে বিপিএল ফাইনালের ফটোশ্যুট। ঢাকার মেট্রোরেলে ট্রফিসহ এই ফটোশ্যুট হয়।

মাশরাফীর অনুপস্থিতে এদিন সিলেট স্ট্রাইকার্সের হয়ে ফটোশ্যুট করতে আসেন মুশফিকুর রহিম। কুমিল্লার অধিনায়ক হিসেবে যথারীতি ইমরুল কায়েসকেই দেখা যায় এই ফটোশ্যুটে। ইমরুল কায়েস তার নিজস্ব পেজ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে লেখেন, ‘নিউ এক্সপেরিয়ান্স’।

বিপিএল ফাইনালের ফটোশ্যুট

এদিকে, বিপিএলের ফাইনালকে সামনে রেখে টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে টিকিটের মূল্য সর্বনিম্ন রাখা হয়েছে ৩০০ টাকা, আর সর্বোচ্চ ২০০০ টাকা। সর্বনিম্ন মূল্যে ইস্টার্ন স্ট্যান্ডে বসে দেখা যাবে খেলা। সর্বোচ্চ ২০০০ টাকা খরচ করতে হবে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখার জন্য।

ফাইনালে কনসার্টসহ থাকছে আরও নানা আয়োজন। আতশবাজি, ফায়ারওয়ার্কস ও লেজার বিম শোসহ থাকছে নানা ব্যবস্থা। সবকিছুই উপভোগ করা যাবে ফাইনালের টিকিট দিয়ে।