শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
ক্রিকেট

মুস্তাফিজুর রহমানের আজ জন্মদিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মুস্তাফিজুর রহমানের আজ জন্মদিন

জাতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য মুস্তাফিজুর রহমানের আজ জন্মদিন। ১৯৯৫ সালের ৬ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

পাকিস্তানের সঙ্গে টি–২০ ক্রিকেটের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ২০১৫ সালে অভিষেক হয় ‘দ্যা ফিজ’ খ্যাঁত মুস্তাফিজুর রহমানের। এরপর ভারতের বিপক্ষে ওয়ানেতে অভিষেক হয়েই বাজিমাত করে বসেন কাটার মাস্টার।

অভিষেক ম্যাচেই তিনি ৫ উইকেট লাভ করেন এবং ম্যাচ সেরা নির্বাচিত হন। তারপর ২১ জুনও ভারতের বিপক্ষে ৪৩ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন। জীবনের প্রথম দুই ম্যাচে ১১ উইকেট নিয়ে তিনি বিশ্বরেকর্ড গড়েন। ব্রায়ান ভিটোরি’র পর দ্বিতীয় বোলার হিসেবে প্রথম দুইটি ওডিআইয়ে পাঁচ–উইকেট লাভের বিরল কীর্তিগাথা রচনা করেন মোস্তাফিজুর।

২০১৬ সালে অনুষ্ঠিত আইপিএলে তিনি “সানরাইজার্স হায়দ্রাবাদ” দলে খেলছেন । ইংল্যান্ডের ন্যাটওয়েস্ট টি২০ –তে সাসেক্স ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছেন তিনি। তিনিই একমাত্র খেলোয়াড় যিনি উভয় একদিনের আন্তর্জাতিক এবং টেস্টের অভিষেকে ‘ম্যান অফ দ্যা ম্যাচ‘ পুরস্কার লাভ করেন। আইসিসি ঘোষিত ২০১৫ সালে আইসিসি বর্ষসেরা দলে অন্তর্ভুক্ত হন। ২০১৮ সালে মুস্তাফিজুর রহমান আবারও আইসিসির সেরা একাদশের অন্তভু্ক্ত হন। এর মাধ্যমে তিনি প্রথম বাংলাদেশী হিসেবে এই গৌরব অর্জন করেন।

মুস্তাফিজুর তার প্রথম দুইটি ওডিআইয়ে ৫/৫০ ও ৬/৪৩ লাভ করেন। তার এ ক্রীড়ানৈপুণ্যে ওডিআইয়ের ইতিহাসেব যে–কোন বোলারের তুলনায় সেরা। ভারতকে তিনি তৃতীয়বার ২০০ বা তার নিচে রান তুলতে বাধ্য করান। এরফলে বাংলাদেশ পঞ্চমবারের মতো ভারতের বিপক্ষে জয় পায়। এ জয়ে বাংলাদেশ আইসিসি র্যাঙ্কিংয়ে ৯৩ পয়েন্ট নিয়ে ৭ম স্থানে উত্তরণ ঘটায়। দ্বিতীয় ওডিআইয়ে মুস্তাফিজুরের ৬/৪৩ বোলিং পরিসংখ্যান বাংলাদেশী বোলারদের মধ্যে তৃতীয় সেরা।

আল/ দীপ্ত সংবাদ