মুসলিম প্রতিবেশীকে ওমরাহ পাঠাতে কোরআন প্রতিযোগিতায় অংশ নিলেন খ্রিস্টান যুবক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
কোরআন বিষয়ক একটি ইসলামী প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হয়ে ফ্রি ওমরাহ পুরস্কার জিতেছেন মিনা নামে এক খ্রিস্টান যুবক।

মিশরে কোরআন বিষয়ক একটি ইসলামী প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হয়ে ফ্রি ওমরাহ পুরস্কার জিতেছেন মিনা নামে এক খ্রিস্টান যুবক। 

ভিন্ন ধর্মের হয়েও নিজের মুসলিম প্রতিবেশী উম আলীর ওমরাহ পালনের ইচ্ছা পূরণের জন্য কোরআন প্রতিযোগিতায় অংশ মিনা।

মিনা জানান, মিসরের ইসলামী আলোচক ড.আইমান আবু ওমর পরিচালিত একটি লাইভ স্ট্রিম দেখছিলেন। সেখানে তিনি খেয়াল করেন যে, তার প্রতিবেশী উম আলী বা মোনা বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ পেতে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে আগে থেকেই ওই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।

তিনি বলেন, আমি খ্রিস্টান। কিন্তু আমি এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম উম আলীকে ওমরাহ পুরস্কারটি জিততে সহায়তার জন্য।

মিনা প্রতিযোগিতায় অংশগ্রহণের শুরুতেই উম আলীকে জানিয়েছিলেন যে তিনিও তার সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেবেন। উম আলী যদি পুরস্কারটি জিততে না পারেন, তাহলে অন্তত তার হয়ে তিনি পুরস্কারটি নিশ্চিত করতে পারেন।

এরপর প্রতিযোগিতার পুরস্কার জেতার সম্ভাবনা বাড়াতে তিনি ৫০ থেকে ৬০ বারেরও বেশি সঠিক উত্তর জমা দেন। তার কৌশল কাজে আসে এবং শেষ পর্যন্ত বিজয়ী হিসেবে নির্বাচিত হন।

মিনা জানান, উম আলীর পরিবারের সাথে তার সম্পর্ক ২০ বছরেরও বেশি সময়ের এবং তিনি তাকে নিজের বড় বোনের মতোই সম্মান করেন।

ওমরাহ পালন করা উম আলীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল। শারীরিকভাবে সুস্থ ও চলাফেরায় সক্ষম থাকতেই তিনি যেন এই পবিত্র যাত্রা সম্পন্ন করতে পারেন, সেজন্য তিনি দীর্ঘদিন ধরে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে আসছিলেন। মিনা যখন তাকে বিজয়ী হওয়ার খবরটি জানান, তখন আনন্দে উম আলীর চোখ দিয়ে পানি চলে আসে।

মিনা বলেন, ভাবতেও পারেননি যে ওমরাহ যাওয়ার সুযোগ পেয়ে কেউ এতটা খুশি হতে পারে।

দুই দশকেরও বেশি সময় ধরে উম আলীর পরিবারের সাথে মিনার সম্পর্ক কেবল সাধারণ প্রতিবেশীর গণ্ডি পেরিয়ে এক আত্মিক সম্পর্কে রূপ নিয়েছে। তিনি উম আলীকে নিজের বড় বোন হিসেবে বিবেচনা করেন এবং তার বাবামাকে নিজের পরিবারের মতোই শ্রদ্ধা ও সম্মান করেন।

অনন্য এই দৃষ্টান্ত স্থাপনের জন্য মিনা এখন ব্যাপক প্রশংসায় ভাসছেন।

খবর গালফ নিউজ।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More