শিরোনাম
প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন ঢাবির ৩২ শিক্ষার্থী ৩৮ বছরেই চলে গেলেন সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ ডিজিটাল প্রতারণা রোধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন : ডিএসই চেয়ারম্যান প্রত্যেকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের দরকার ৭ উইকেট, আফগানিস্তানের প্রয়োজন ৩৪৭ রান ৫ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপ ২১ জানুয়ারি অক্টোবরেই এইচএসসির ফল প্রকাশ, জানা গেল সম্ভাব্য সময় বৈধ কর্মী পাঠাতে ইইউর সহযোগিতা চায় বাংলাদেশ ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৬৭ অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

মুরাদনগরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকাসহ ৭ ভরি স্বর্ণ লুট

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
মুরাদনগরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকাসহ ৭ ভরি স্বর্ণ লুট

কুমিল্লার মুরাদনগর উপজেলার ১১ নং রামচন্দ্রপুর দক্ষিণ  ইউনিয়নের কাচারিকান্দি গ্রামে জার্মান প্রবাসী নাজমুল ইসলামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

রবিবার (১৪ জুন) দুপুর ১টার দিকে ঘরে ভেতরে প্রবেশ করে চোরচক্র। এরপর ঘরের আলমারি ও বিভিন্ন কক্ষ ভাঙচুর করে জার্মানির নাগরিকত্ব ও প্রবাসী সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ নগদ ৫ লাখ টাকা এবং প্রায় ৭ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এছাড়া তিন পাসপোর্টও নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী পরিবার অন্যত্র বেড়াতে যাওয়ায় বাড়িটি ফাঁকা ছিল।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকাটি মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে। মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।

হঠাৎ ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ফাঁকা বাড়িকে লক্ষ্য করে এ ধরনের পরিকল্পিত ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতা আরও বেড়েছে।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা ও ভুক্তভোগী পরিবার।

মুরাদনগর থানার এসআই আবদুল্লাহ আল মাসুদ জানান, জার্মান প্রবাসীর বাড়ি থেকে নগদ পাঁচ লাখ টাকাসহ সাত ভরি স্বর্ণ চুরি হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আমাদের তদন্ত চলছে।